Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে এক বছরে গ্রাম আদালতে ৬৪১ মামলা নিষ্পত্তি

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ২৮, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালতে ৬৪১টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে দেওয়ানি ৪১১টি ও ফৌজদারি ২৩০টি। এসব মামলায় ক্ষতিপূরণ আদায় হয়েছে ৫৩ লাখ ৫৪ হাজার ৪১৮ টাকা।

মঙ্গলবার(২৮জানুয়ারি)বিকালে বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনও জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় অংশীজন নিয়ে কর্মশালায় এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে কর্মশালা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান।

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, ওমর ফারুক, জেসমিন নাহার প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবরা। গ্রাম আদালত কীভাবে আরও কার্যকরী করা যায় সে বিষয়ে গণমাধ্যমকর্মীরাও বিভিন্ন পরামর্শ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।