Nabadhara
ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তী সরকারের আমলে সবাই মন খুলে সাংবাদিকতা করবে: ফয়েজ আহম্মদ

মোছাঃ কাবা কাকলী, কবি নজরুল সরকারি কলেজ
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোছাঃ কাবা কাকলী, কবি নজরুল সরকারি কলেজঃ

অন্তর্বর্তী সরকার গত ৬ মাসে গণমাধ্যমে কোনও প্রভাব বিস্তার করেনি এবং কোনও সংবাদ প্রকাশে বাধা দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তিনি বলেন, এই সরকারের আমলে সবাই মন খুলে সাংবাদিকতা করবেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে কবি নজরুল সরকারি কলেজ অডিটরিয়ামে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৬/১৭ বছরে ইচ্ছে থাকা সত্ত্বেও সাংবাদিকরা নিউজ করতে পারেনি। তাদের বিভিন্ন ধরনের বাধা-বিপত্তির মধ্যে পড়তে হয়েছে। অথচ গত ৬ মাসে সরকারের কোনও এজেন্সি, কোনও কর্তৃপক্ষ গণমাধ্যমকে জোরজবরদস্তি করে বলেনি যে এই সংবাদ করা যাবে না বা এই সংবাদ করতেই হবে। এই ধরনের বিধিনিষেধ কোনও প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। এই সরকার যতদিন থাকবে ততদিন কোন বিধি নিষেধাজ্ঞা সাংবাদিকতার ওপর থাকবে না। সুতরাং এই সরকারের আমলে সবাই মন খুলে সাংবাদিকতা করবেন।

শেখ হাসিনাকে স্বৈরশাসক বানাতে সাংবাদিকদের অবদান ছিল মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিকরা গণভবনে গিয়ে সরকারের কার্যক্রমের বিষয়ে প্রশ্ন না করেনি, শুধু তার প্রশংসা করে তাকে স্বৈরাচারী বানাতে সাহায্য করেছে।

Messenger_creation_5F1DA281-2605-4DB9-94B3-88E6B47A294Cকবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক শাহীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা আলী আজম, মাঈন উদ্দিন আরিফ ও যায়েদ হোসেন মিশু।

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক আতিক হাসান শুভ ও সদস্য সচিব শ্রাবণী কবির এ্যামির সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন কবি নজরুল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মাদ হায়দার মিঞা।

এ সময় বক্তব্য রাখেন কবি নজরুল কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম, ছাত্রশিবিরের সভাপতি বায়জিদ মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি দেওয়ান মোহাম্মদ তাজিম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মেহেদী হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সাবেক আহবায়ক ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, সাবেক অর্থ সম্পাদক বাইজীদ হোসেন সা’দ, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিতাংশু ভৌমিক অংকুর, আহবায়ক কমিটির সদস্য রবিউল রেজা, পার্থ সাহা, ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পাপেল খান শাহরুখ, সদস্য সচিব মো. নাজমুল হাসান, যুগ্ম-আহবায়ক, সিরাজুল ইসলাম, রোমান আহমেদ, কামরুল ইসলাম কানন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. সালমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।