Nabadhara
ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাট সময়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি
জুলাই ১২, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ফেসবুক ও ইউটিউব ভিত্তিক সংবাদমাধ্যম ‘ঘোড়াঘাট সময়’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। শনিবার (১২ জুলাই) ঘোড়াঘাট পৌরসভার আরসি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, সম্মাননা প্রদান ও কেক কাটার অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট সময়ের এডমিন এবং ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পি।


প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট সময়ের উপদেষ্টা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম,আল মামুন সরকার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব এস এম আরিফুল ইসলাম জীমন। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে বিশিষ্ট সাংবাদিক জিল্লুর রহমানের মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন পুত্র ও দৈনিক করতোয়া ও ইত্তেফাকের ঘোড়াঘাট প্রতিনিধি সোহানুজ্জামান সোহান।

এছাড়াও অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের মধ্যে মো. মাহফুজুল হক মাহাফুজ (প্রোঃ ফাতেমা ট্রেডার্স),মো. সাব্বির হোসেন (প্রোঃ সাব্বির মৎস্য আড়ৎ),এ কে এম জাকির হোসেন মন্ডল কৌশিক (প্রোঃ মন্ডল ডেইরি ফার্ম ও ডেইরি হাব) —তাদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি আব্দুস সাত্তার মিলনের হাতে ক্রেস্ট তুলে দেন ঘোড়াঘাট সময়ের এডমিন আনভিল বাপ্পি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।