Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে শ্রদ্ধা, গর্ব ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জুলাই পুনর্জাগরণ দিবস-২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

 

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

পরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তারের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় জুলাই পুনর্জাগরণ বিষয়ক আলোচনা সভা।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়াতের আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, মাসুম খান, আলমগীর হোসেন, কামরুজ্জামান খোকন, এইচ.এম এমাদুদল হক, গণঅধিকার পরিষদের নেতা মাহবুব আলম মাহবুব প্রমুখ।

 

এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সাংবাদিক, স্কাউট সদস্য ও জুলাই যোদ্ধারা এ আয়োজনে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।