Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সালথায় দুই মা/দক ব্যবসায়ী আ টক

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) রাতে রায়েরচর এলাকা থেকে তাদের আটক করে সালথা থানা পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার (৭ আগস্ট) ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার রায়ের চর গ্রামের মৃত হাতেম মাতুব্বরের ছেলে সোহেল রানা (৩১) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নারায়নপুর গ্রামের নুরুল ইসলাম মোল্যার ছেলে আবু বক্কার হামীম মোল্যা (২৮)।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়েরচর এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।