Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার মান বাড়াতে বরিশালে শিক্ষক কর্মশালা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বরিশালে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শনিবার বরিশাল সিটি কলেজের হলরুমে ইসলামিক এডুকেশন সোসাইটি বরিশাল জেলা শাখার আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক এডুকেশন সোসাইটির সহকারী পরিচালক মাওলানা মুহাম্মাদ মুহিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইসলামিক এডুকেশন সোসাইটির বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক সাইয়েদ আহমেদ খান।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের বরিশাল জেলার সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুস ছালাম, মাধ্যমিক শিক্ষক পরিষদের বরিশাল জেলা সভাপতি মো. সাইদুর রহমান এবং প্রাথমিক শিক্ষক পরিষদের বরিশাল জেলা সেক্রেটারি মুহাম্মদ আবুল কাসেম।

এছাড়াও কর্মশালায় বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।