Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অ’জ্ঞাত নারীর ম/রদেহ উ’দ্ধার

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল
আগস্ট ১৭, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদী থেকে ৩৫ বছরের অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে উপজেলার নবগঙ্গা নদীর বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাটে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে বড়দিয়া নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অজ্ঞাত ওই নারীর উচ্চতা আনুমানিক ৫ ফুট, গোলগাল চেহারা এবং পোশাক দেখে ধারণা করা হচ্ছে, তিনি সম্ভ্রান্ত কোনো পরিবারের মেয়ে। নারীর পরিচয় শনাক্তের জন্য যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল রাতেই নমুনা সংগ্রহ করেছে।

বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ অহিদুর রহমান রবিবার (১৭ আগস্ট) সকালে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক ৩ থেকে ৪ দিন আগে নারীর মৃত্যু হয়েছে এবং মরদেহটি দীর্ঘ সময় ধরে পানিতে ভাসমান ছিল। তার গলায় একটি কালো দাগ রয়েছে। এটি হত্যা, না কি কোনো দুর্ঘটনায় মৃত্যু—তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।