হুসাইন আহমদ কবির, মুকসুদপুর
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পানিতে পড়ে যায়। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালগামী শাউন সাগর পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এসময় প্রায় ৩০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।
টেকেরহাট নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

