Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আল্লামা সাঈদীর মৃ/ত্যু অবিচার ও ষ’ড়যন্ত্রের ফল,শামীম সাঈদী

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, বিশ্ববরেণ্য আলেম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-কে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দিয়ে কারাগারে আটক রেখে মৃত্যু ঘটানো হয়েছে। এটি ইতিহাসে এক নিষ্ঠুর বিচারিক জুলুমের উদাহরণ হয়ে থাকবে।

শনিবার (২৩ আগস্ট) খুলনার সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সিদ্দিকীয়া কামিল মাদরাসার আব্দুর রশিদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি এস এম আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী।

শামীম সাঈদী বলেন,আল্লামা সাঈদীর চিকিৎসা নিয়ে জাতি এখনও সন্দিহান। যিনি জীবিতাবস্থায় শাহবাগে ফাঁসির দাবি তুলেছিলেন, সেই চিকিৎসক যদি তাঁর চিকিৎসার দায়িত্বে থাকেন, তাহলে তা নিরপেক্ষ হতে পারে না। এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, আল্লামা সাঈদী ছিলেন কুরআনের এক নিবেদিত দাঈ। তিনি সারাজীবন কুরআনের আলোকে সমাজ গঠনের চেষ্টা করেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে তার তাফসির মাহফিল কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে।

আলোচনায় বক্তারা বলেন, আল্লামা সাঈদী শুধুমাত্র একজন রাজনীতিক নন, তিনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম। ইসলাম প্রচার, সমাজ সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা অনস্বীকার্য। মৃত্যুর পরও মানুষের ভালোবাসায় তিনি স্মরণীয় হয়ে আছেন।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান, মহিলা শাখার উপাধ্যক্ষ শাকিলা উম্মে নূর, মাওলানা আব্দুর রাজ্জাক, শিক্ষক রিয়াজুল ইসলাম, এবং সাবেক ছাত্র আব্দুল মান্নান প্রমুখ।

শামীম সাঈদী বলেন,জাতীয় সংসদে দায়িত্ব পালনে আল্লামা সাঈদী ছিলেন অমুসলিমদের মধ্যেও গ্রহণযোগ্য। তার জনপ্রিয়তা ছিল সর্বস্তরের মানুষের মধ্য। তাকে হত্যা করে ইসলামী আন্দোলন থামানো যাবে না।

বক্তারা বলেন, আল্লামা সাঈদীর মতো ব্যক্তিত্বের ওপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে। এসব ঘটনার বিচার একদিন বাংলার মাটিতে হবেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।