মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জাতীয় মৎস্যপক্ষ উদযাপন উপলক্ষে উম্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করেছে উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দল। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার মসজিদজাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সদ্য সাবেক সদস্য সচিব আবদুর রহিম। মৎস্য পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা আবদুল হামিদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক মাহফুজুল আলম খান দানা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আমজাদ আহম্মেদ তান্না।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ভিপি (সুমন), জেলা মৎস্যজীবি দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রবিউল হক মিলকি শ্যামল, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ (তামান্না)।
এ সময় স্থানীয় নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

