Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু: মানববন্ধনে সুষ্ঠু তদন্তের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী নাসরিন নাহার শামিমার অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় শোক ও উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন শামিমার সহপাঠী, স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শামিমা স্বাভাবিকভাবে আত্মহত্যা করতে পারেননি। তাদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হচ্ছে। সহপাঠীরা জানান, মৃত্যুর দিন সকালেও তার সঙ্গে কথা হয়েছিল, কিন্তু আচরণে আত্মহত্যার কোনো লক্ষণ দেখা যায়নি। তারা আরও অভিযোগ করেন, দেখানো চিরকুটটি শামিমার হাতের লেখা নয় এবং এ ঘটনায় ধামাচাপার চেষ্টা চলছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের ওফদা সড়কে শামিমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবার ঘটনাটিকে আত্মহত্যা বললেও সহপাঠী ও প্রতিবেশীরা সন্দেহ প্রকাশ করেছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

 

শামিমার লালন-পালন ও দেখাশোনার দায়িত্বে ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সিনিয়র সেবিকা রাজিয়া সুলতানা দত্ত।

 

মানববন্ধনে বক্তারা শামিমার মৃত্যুর সঠিক ও সুষ্ঠু তদন্ত, সম্ভাব্য হত্যাকাণ্ডের তথ্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।