Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় খাল দখলমুক্ত ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ইউএনও’র অভিযান

কচুয়া প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া প্রতিনিধি

কচুয়ায় নদী ও খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং দখল ও দূষণমুক্ত রাখতে অভিযান চালিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান।

 

গত কয়েকদিন ধরে বাধাল, ধোপাখালি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এতে কারেন্ট জাল, ভোটা জাল, নেট ও পাটা উদ্ধার করে উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে মৎস্য সপ্তাহ ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে দেখা হচ্ছে।

 

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মৎস্য বিভাগ, পুলিশ বিভাগ, গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

 

এ বিষয়ে ইউএনও মো. আলী হাসান বলেন, “আমাদের অভিযানের মূল লক্ষ্য হলো খালের অবৈধ দখল, জাল ও আগাছা উচ্ছেদ করে জলাবদ্ধতা দূর করা এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা। এ অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।