Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে তিন লক্ষ টাকার চায়না দুয়ারী জাল জ’ব্দ ও ধ্বং/স

দাউদ রানা- চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা- চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট ) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স কমিটি এ অভিযান পরিচালনা করে।

এতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া ও হাটাইল, উমারপুর ইউনিয়নের হাপানিয়া, পয়লা, দত্তকান্দিসহ আশেপাশের চরে অভিযানটি পরিচালিত হয়। অভিযান পরিচালনায় অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

অভিযানে আনুমানিক ৩ লক্ষ টাকা মুল্যের ৮৬টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল, ১ লক্ষ টাকা মুল্যের প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল গুলো বিধি অনুযায়ী জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার জানান, মৎস্য আইন বাস্তবায়ন ও মৎস্যসম্পদ রক্ষার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।