Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে পত্নীতলায় সামসুজ্জোহা খান এর লিফলেট বিতরণ

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব (নওগাঁ) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নওগাঁর পত্নীতলায় গনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসুচী পালন করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী ও পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফটে বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ -২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা।

এ সময় তার সাথে ছিলেন নওগাঁ  জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

এছাড়াও  বিএনপির  সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক , সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, পৌর বিএনপির সভাপতি  মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান , আব্দুলাহ আল মাসুম, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, পৌর মহিলা দলের নেত্রী মাহফুজা খাতুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক সাগর হোসেন।  আব্দুল কাদের, সাদিকুল বারি, রফিকুল  ইসলাম সাহেব, বিপ্লব,  নাহিদ হাসান,আশরাফুল ইসলামসহ  উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।