Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে যৌথ অভিযানে পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ

নাজিম বকাউল, ফরিদপুর
আগস্ট ২৩, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর

ফরিদপুরের মধুখালী উপজেলায় র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে র‍্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মধুখালী উপজেলার দেলমোহারপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করে র‍্যাব-১০ এবং সেনাবাহিনীর একটি বিশেষ দল।

র‍্যাব জানায়, অভিযানের সময় ইব্রাহীম খান নামের এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে ওই অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।