আনিস সুমন,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামে বরসা রিসোর্ট পুকুরে গোসল করতে গিয়ে মারুফ হোসেন (১৭) এক যুবকের মৃত্যু হয়েছে।
সে কলবাড়ি গ্রামের কামরুল ইসলামের একমাত্র পুত্র।শনিবার ২৩ আগস্ট আনুমানিক দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। কলবাড়ি আশ্রয়ন প্রকল্পের পুকুরে গোসল করতে যেয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা কামরুল ইসলাম মারুফ গোসল করতে পুকুরে নামেন। এ সময় ঘাটের নিচে কোনো কিছুর সাথে পা জড়িয়ে তার মৃত্যু হয়।
খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করার চেষ্টা চালায়, তবে তাকে মৃত অবস্থায় পানির নিচ থেকে তোলা হয়। এরপর দ্রুত শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এবিষয়ে কলবাড়ি এলাকার রুস্তম আলী বলেন দুপুরে বহু ছেলে একসঙ্গে গোসল করতে যেয়ে বর্ষা রিসোর্টের পুকুর ঘাটে বেঁধে যেয়ে এর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছে। মারুফ হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

