Nabadhara
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলা বিএনপির উদ্যোগে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদা ও আড়ম্বরের সঙ্গে উদযাপন করার লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাটি সোমবার (২৫ আগস্ট) উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান।

এছাড়া, সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান,সাজ্জাদ হোসেন নান্টা,শরীফ নাঈমুল হক,মোল্যা মিল্টন হোসেন মুন্সী,আবুল হোসেন বাবু, আজিজুর রহমান গাউস,মোল্লা রফিকুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির নেতা এস কে নাসির আহমেদ,এস এম এমদাদুল হক,মোঃ মোবাশ্বের আলম, মোঃ খান গিয়াস উদ্দিন, শেখ জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শেখ রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সোহাগ মুন্সী, সাবেক ছাত্রদলের নেতা চৌধুরী মেহেদী হাসান। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক পরিস্থিতি পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারই একটি প্রতিফলন।

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তেরখাদা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে, যাতে এটি যথাযথ মর্যাদা ও আড়ম্বরের সাথে উদযাপন করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।