আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা এনজিও ফোরামের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়। সভা সঞ্চালনা করেন এনজিও সমন্বয়কারী ও বারসিকের উপজেলা ম্যানেজার আসাদুজ্জামান আসাদ।
সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জাগ্রত যুব সংঘের গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রমের চিত্র উপস্থাপন করেন জেজেএস এর উপজেলা ম্যানেজার আব্দুর রহমান এবং দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর নবপল্লব প্রকল্পের সুমাইয়া খাতুন।
এছাড়া বক্তব্য রাখেন এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, আইডিয়ালের প্রতিনিধি সুব্রত কুমার বাছাড়, ইএসডিও প্রকল্প ম্যানেজার শামছুল হক মৃধা, এবং ফ্রেন্ডশীপ এনজিও’র প্রতিনিধি ফরিদ আহমেদ।
সভায় অংশগ্রহণকারী এনজিওগুলোর কার্যক্রম আরও স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে পরিচালনার লক্ষ্যে সমন্বয়, জবাবদিহিতা এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে নানা পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

