Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

যশোর এম এম কলেজে ইসলামিক স্টাডিজ ক্লাবের যাত্রা শুরু

যশোর প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “ইসলামিক স্টাডিজ ক্লাব”। বুধবার (২৭ আগস্ট) ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্লাবের উদ্বোধন করা হয়।

শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে বহুমাত্রিক রূপে বিকশিত করা, নৈতিক ও সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটানো এবং সৃজনশীলতার প্রসার ঘটানোই এই ক্লাবের মূল উদ্দেশ্য। ক্লাবটি মোট ১৩টি লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। এর মধ্যে রয়েছে—ধর্মীয় আলোচনা, আবৃত্তি, গবেষণা, লেখালেখি, বিতর্ক, উপস্থাপনা, ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যক্রম, হামদ-নাত, ভাষা ক্লাবের কার্যক্রম, খেলাধুলা ও কবিতা পাঠ।

ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্যপাত্র ফাহিম আল ফাত্তাহ এবং ইতিহাস ক্লাবের সভাপতি আল শাহারিয়ার ইমন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামিক স্টাডিজ ক্লাব শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিক, মানবিক ও সাংস্কৃতিক শিক্ষায় অনুপ্রাণিত করবে। তারা আশা প্রকাশ করেন, এই ক্লাব ভবিষ্যতে শিক্ষার্থীদের নেতৃত্ব, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।