Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় জাল রুপি সহ বাবা-ছেলে গ্রে’ফতার

মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপি সহ  বাবা ও ছেলেকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাতে খোসালপুর সীমান্ত পিলার-৬০/১০৫-আর থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

৫৮ বিজিবনের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এই গ্রেফতারি সেই প্রচেষ্টার অংশ।

গ্রেফতারকৃতরা হলেন— বাগেরহাট জেলার কান্দাপাড়া বেশরগাতী গ্রামের ওলিয়ার শেখ (৩৭) এবং তার শিশুপুত্র আমান (৫)। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওলিয়ার শেখ ২০১৪ সাল থেকে ভারতের বিহারে বসবাস করছেন এবং সেখানে দর্জির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ সালে তিনি ভারতের বিহার রাজ্যের আরাবিয়া থানার মুসলিম বস্তির বাসিন্দা ইসরাঈল শেখের মেয়ে মোছা ববিয়াকে (৩৫) বিয়ে করেন।

বিজিবি জানিয়েছে, ওলিয়ার শেখ বাগেরহাট সদর উপজেলার মারুফ নামের এক ব্যক্তির মাধ্যমে ৬০ হাজার টাকায় ভারতীয় ৫,০৪,০০০/- জাল রুপি ক্রয় করেছিলেন। পরে তিনি এই জাল নোট দেশে আনতে চেয়েছিলেন, যা সীমান্তবর্তী তল্লাশিতে ধরা পড়ে।

আটককৃত বাবা-ছেলেকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই ঘটনায় বিজিবি সীমান্তে চোরাচালান রোধে তাদের কড়া নজরদারির ওপর গুরুত্ব আরোপ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।