এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের বিল্লাল মোল্যার ছেলে ইজিভ্যান চালক সুমন মোল্যা (১৪) হত্যা মামলায় আসামী শাহাদাৎ হোসেন (১৯) কে গ্রেফতার করেছে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (২৭আগস্ট) রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাদৎ হোসেন উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের রমজান শেখের ছেলে।
পিবিআই ও লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী মোছা.সামেলা বেগমের ছেলে ইজিভ্যান চালক সুমন মোল্যা ২১ আগস্ট সকালে ইজিভ্যান নিয়ে বের হয়, এরপর আর বাড়ি ফেরেনি। শুক্রবার ২২ আগস্ট গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার থেকে তার ইজিভ্যান উদ্ধার করা হয়।
ওইদিন রাতেই বাদী লোহাগড়া থানায় একটি নিখোঁজ জিডি করেন। রোববার ২৪আগস্ট বিকালে উপজেলার কামঠানা এলাকায় ওয়াফদা খালের পানিতে অর্ধগলিত অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। পরে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলে পিবিআই তথ্যপ্রযুক্তির মাধ্যমে শাহাদাৎ হোসেন কে সুমন হত্যার সাথে সম্পৃক্ততা থাকায় গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাৎ হোসেন ইজিভ্যান চালক সুমন মোল্যা কে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে তদন্ত সংস্থাটি। তবে সে বিভিন্ন জায়াগায় ঘুরে রাতে কামঠানা এলাকায় নিয়ে সুমনের কাছে থাকা গামছা গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে।
লোহাগড়া থানায় মামলা নং-১৯। যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন বৃহস্পতিবার (২৮আগস্ট) সকালে বলেন,শাহাদাৎ হোসেন জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামী কে কারাগারে আটক রাখার আবেদন আদালতে দাখিল করা হবে।

