Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিকের গনসংযোগ ও লিফলেট বিতরণ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি 
আগস্ট ২৮, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে পারভেজ মল্লিক অন্যতম আলোচিত নাম হিসেবে উঠে এসেছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে।

সম্প্রতি তিনি নিয়মিতভাবে নির্বাচনি এলাকায় অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ,লিফলেট বিতরণ এবং সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

তরুণ প্রজন্ম ও প্রবাসী ভোটারদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং সামাজিক মাধ্যমে প্রচারণা তার আগাম প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এতে স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ছে বলে মনে করছেন অনেকে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন তিনি। একইসঙ্গে স্থানীয় বিভিন্ন মানবিক উদ্যোগ ও সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

রাজনীতিতে পারভেজ মল্লিকের হাতেখড়ি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মাধ্যমে। ৯০ দশকের ছাত্র আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

যুক্তরাজ্যে অবস্থানকালে বিএনপির প্রবাসী রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন এবং লন্ডনভিত্তিক বিএনপির কেন্দ্রীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বতর্মানে তিনি দেশে এসে সাধারণ মানুষের পাশে থেকে তাদের ভালো মন্দের পাশাপাপাশি জনকল্যাণ মূলক কাজ করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসী রাজনীতি থেকে সরাসরি নির্বাচনি মাঠে ফিরে আসা কিছুটা ব্যতিক্রমী উদ্যোগ হলেও, এটি তার সুপরিকল্পিত রাজনৈতিক কর্মপরিকল্পনারই অংশ।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকা খুলনা-৪ আসনে বিএনপি চিরকালই একটি শক্তিশালী ভিত্তি বজায় রেখেছে। এবারের নির্বাচনে ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি আজিজুল বারী হেলালও হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত হলেও, পারভেজ মল্লিকের মাঠমুখী কার্যক্রম তাকে একটি সম্ভাবনাময় অবস্থানে নিয়ে এসেছে।

জানা গেছে, পারভেজ মল্লিক গত কয়েক মাস ধরে রূপসা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জামায়াতে ইসলামীর পক্ষে অধ্যক্ষ কবিরুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমাদও এ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, পারভেজ মল্লিক নিজেকে আধুনিক রাজনৈতিক কর্মী হিসেবে তুলে ধরছেন। তিনি তার নির্বাচনী বিভিন্ন অঞ্চলের মৌলিক চাহিদা পূরণের জন্য ভালো কর্মপরিকল্পনা উপস্থাপন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি এবং রাজনীতি বিষয়ক বার্তাগুলোতে উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকারকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

দলের মনোনয়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এখনো শুরু না হলেও, পারভেজ মল্লিকের আগাম প্রস্তুতি ও সাংগঠনিক দক্ষতা দলের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি কেড়েছে বলেও মনে করা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, তারেক রহমানের সান্নিধ্য এবং প্রবাসে দলের হয়ে সক্রিয় ভূমিকা তার জন্য একটি বাড়তি সুবিধা তৈরি করবে।

এ বিষয়ে জানতে চাইলে পারভেজ মল্লিক বলেন, “আমি দেশের বাইরে থাকলেও সবসময় এলাকার মানুষের সঙ্গে সংযুক্ত ছিলাম। দল যাকে মনোনয়ন দিয়েছে, আমি সবসময় তার পক্ষেই কাজ করেছি। তবে এবার আমি আশাবাদী যে দল আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে খুলনা-৪ আসনের মানুষের সেবা করার সুযোগ দেবে।

তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। দীর্ঘ একযুগের বেশি সময় ধরে জনগণ ভোট দিতে পারেনি। এবার তারা বিএনপিকে ভোট দিয়ে সেই অধিকার ফিরিয়ে আনবে বলে বিশ্বাস করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।