Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে রহস্যজনকভাবে গলায় ফাঁস দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
আগস্ট ২৮, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল


যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে এক অজ্ঞাতনামা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভারতসংলগ্ন ইছামতি নদীর পাশের বাংলাদেশের চর এলাকায় একটি গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

ঘটনাস্থলের অবস্থান এবং মরদেহ উদ্ধারের ধরণ ঘিরে এলাকাজুড়ে শুরু হয়েছে নানা গুঞ্জন ও রহস্য। স্থানীয়দের একাংশের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তারা বলছেন, যুবককে হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হতে পারে।

পুটখালী সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে চোরাচালানের রুট হিসেবে পরিচিত। স্বর্ণ, ফেনসিডিল, বিদেশি মদ, গরু ও অস্ত্র পাচারের মতো অপরাধ এখানে প্রায়শই ঘটে। স্থানীয়দের ধারণা, এই যুবকের মৃত্যু হয়তো কোনো চোরাচালান সংশ্লিষ্ট বিরোধ বা অপরাধচক্রের অভ্যন্তরীণ সংঘর্ষের ফলেও হতে পারে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, “মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্তে যশোর পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

উল্লেখযোগ্য যে, এর আগেও এই সীমান্ত অঞ্চল থেকে একাধিকবার বাংলাদেশি নাগরিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবারই রহস্য ঘনিয়ে থাকলেও অধিকাংশ ঘটনার তদন্ত আলোর মুখ দেখেনি বলে অভিযোগ স্থানীয়দের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।