শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী শেরে বাংলা ডিগ্রি কলেজের অফিস সহায়ক জ্যোতি ষমণ্ডলকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। বিশেষ অতিথি ছিলেন চিতলমারী উপজেলা প্রকৌশলি সাদ্দাম হোসেন ও কলেজ পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ফয়জুল হক কাজী।
এ সময় প্রভাষক সুব্রত মণ্ডল, সহকারী অধ্যাপক শ্রীনিবাস মণ্ডল, এস এম হুমায়ুন কবির, চন্দ্র শেখর মিস্ত্রী, আক্কাজ আলী, মঈনুদ্দিন শেখ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিষয়ের প্রভাষক শেখ আল মাসুম ও অফিস সহায়ক কাজী তালেব।

