Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় ইসলামী ব্যাংকে ভল্ট ভেঙে টাকা চু/রির অ’ভিযোগ 

মফিজুল ইসলাম ঝিনাইদহ
আগস্ট ২৮, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে  ।  এ সময় দুর্বৃত্তরা ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা চুরি করে।নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।  এছাড়াও তারা সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। পুলিশ ওই ছেলের জানার কারাগণ বাস স্ট্যান্ড মসজিদের পাশে মার্কেটে দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের শাখা।

পুলিশ  ও স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদের পাশে মার্কেটের ২য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা। রাতে ভবনের পেছনের দিকে মই লাগিয়ে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। তারা ভল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। সকালে ব্যাংক খোলার সময় কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।এ ব্যাপারে এজেন্ট ব্যাংকের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন জানান রাতে দুর্বৃত্তরা ব্যাংকের গিরিল কেটে ভিতরে  ঢুকে ভল্ট ভেঙ্গে নগদ টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, আমরা চুরির খবর পেয়েছি। সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। ভল্টের তালা ভেঙে টাকা নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।