শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিতলমারী উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সরকারি এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শমসের আলী মোহন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খাদেম নেয়ামুল নাছির আলাপ, জেলা সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো ও রুনা গাজী।
সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু।
এ সময় আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক,সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু,সাবেক যুগ্ম আহ্বায়ক শিপন মুন্সি,বিএনপি নেতা গোলাম ফারুক বুলু,উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন ও সদস্য সচিব শেখ আসাদুজ্জামান।
সভায় চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী চিতলমারীতে বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

