Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে জামায়াতের প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
আগস্ট ২৯, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চিতলমারী হাসিনা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলীয়ভাবে বাগেরহাট-১ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা অধ্যক্ষ মশিউর রহমান খান।

তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা কখনো পেশীশক্তিকে ভয় পায় না। আমরা আইন নিজের হাতে নিই না। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এমন এক কর্মীবাহিনী গড়ে তুলছি, যারা অস্ত্র বহন করবে না; তাদের মুখে থাকবে ‘নারায়াতাকবির’ ও ‘আল্লাহু আকবর’ ধ্বনি। অতীতেও পেশীশক্তি আমাদের রুখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে হিন্দু নারীদের বোরকা পরতে হবে—এমন অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। এটি কুচক্রী মহলের উদ্দেশ্যপ্রণোদিত গুজব। জামায়াত কারও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। এটি একটি মানবিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক সংগঠন।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন কমিটির সহকারী পরিচালক ও ফকিরহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা এবি এম তৈয়াবুর রহমান।

কর্মশালার সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জাহিদুজ্জামান নান্না ও সহকারী সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, সাবেক আমীর মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী, মাওলানা মোঃ সোহেল শেখ এবং ডাঃ আরিফুজ্জামান গাউসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ১৪৫ জন পুরুষ কেন্দ্র প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের দুইজন সদস্য—বিপ্র রায় ও পংকজ বসু কেন্দ্র কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।