আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সরাইল সমিতি ঢাকা। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রকৌশলী মো. শাহজাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। উদ্বোধক ছিলেন ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান।
সরাইল সমিতি ঢাকার সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি আতাউল করিম আজিম, উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সরাইল থানার ওসি মো. মোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি ও সরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সভাপতি তৌফিক আহমেদ তফছির।

