Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নূরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
আগস্ট ৩০, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকালে যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তবিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা নিউ মার্কেট মোড় থেকে শুরু হয়ে খুলনা রোডমোড় আসিফ চত্বরে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত, ছাত্র অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন ইমু, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আজিবুর রহমান, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি সারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন, শ্রমিক অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিব, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, সদস্য সচিব আবিদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের প্রেসব্রিফিং চলাকালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পুলিশ ও সেনাবাহিনী মিলে পরিকল্পিতভাবে ভিপি নূরের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

 

তাঁরা আরও বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ, জাতীয় পার্টির ওপর ভর করেই আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।