Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)


আশাশুনি উপজেলায় ভোট কেন্দ্রসমূহের দায়িত্বশীলদের নিয়ে টিসি (ট্রেনিং ও কো-অর্ডিনেশন) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে আশাশুনি আলিম মাদ্রাসার হলরুমে জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা পেশাজীবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সভাপতি আসাদুজ্জামান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মাও. আবু বক্কর ছিদ্দীক, উপজেলা জামায়াত আমির ও উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার, এবং জেলা সহকারী সেক্রেটারি নাসির উদ্দীন খান।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।