Nabadhara
ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে প্রাইভেটকারের চাপায় পথচারীর মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি 
আগস্ট ৩১, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোল্লাহাটে প্রাইভেটকারের চাপায় আব্দুল জব্বার মল্লিক (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাদ্রাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল জব্বার মল্লিক চিতলমারী উপজেলার বাসিন্দা। তিনি মোল্লাহাটের রাজপাট গ্রামে মেয়ে জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। পথ পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারচালককে আটক করা হয়েছে। মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।