Nabadhara
ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই আন্দোলনের শহীদ পরিবারকে দেশের সম্পদ আখ্যায়িত করলেন খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি 
আগস্ট ৩১, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি 

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের পাশে তারেক রহমান থাকবেন বলে আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

 

শনিবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

খোকন তালুকদার বলেন, “জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রত্যেক পরিবার দেশের সম্পদ। স্বৈরাচারী সরকারের পতনে তাদের ভূমিকা চিরকাল ইতিহাসে অম্লান থাকবে। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে সবার হৃদয়ে অমর হয়ে থাকবেন।” তিনি অভিযোগ করে আরও বলেন, ক্ষমতায় থাকতে বর্তমান সরকার অসংখ্য বিএনপি নেতা-কর্মীকে গুম-খুন করেছে, সেই তালিকায় আমার নামও ছিল।

 

অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা স্বজন হারানোর ন্যায়বিচার দাবি করেন। একইসঙ্গে হয়রানি বন্ধে সরকারের কাছে সহায়তার আহ্বান জানান।

 

ডাসার উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।