Nabadhara
ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সড়ক ব্যবস্থার বেহালদশা: নিম্নমানের কাজ, কোটি টাকা অপচয়

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন মহাসড়কসহ শহরের বেশিরভাগ রাস্তার বেহালদশা দীর্ঘদিন ধরেই জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার ও শহরের অন্তত ১০ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে সওজ বিভাগের পক্ষ থেকে মুজিব সড়কের টেপাখোলা অংশে খানাখন্দ পূরণের কাজ করা হয়। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই কাজগুলো করা হয়েছে অত্যন্ত নিম্নমানের উপকরণ দিয়ে। কাজ শুরুর ১০-১২ ঘণ্টার মধ্যেই রাস্তাটি আবার আগের অবস্থায় ফিরে আসে। ফলে রাস্তার উন্নয়নের পরিবর্তে সরকারের অর্থ অপচয় হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল্লাহ, সহকারী প্রকৌশলী সফিকুর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলীদের যোগসাজশে এসব ইমার্জেন্সি প্রকল্পের নামে কোটেশন পদ্ধতিতে কাজের বরাদ্দ এনে নিজেরা কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। অথচ রাস্তাগুলোর অবস্থার কোনো উন্নয়ন নেই, বরং দিন দিন অবনতি হচ্ছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে নির্বাহী প্রকৌশলী সাইফুল্লাহর সরকারি মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সহকারী প্রকৌশলী সফিকুর রহমানকেও একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়, কারণ তারা ফোন ধরেন না। ফলে বিকল্প উপায়ে যোগাযোগ করেই সাধারণ মানুষকে বারবার অনুরোধ করতে হয়।

স্থানীয়দের অভিযোগ, এরকম দায়িত্বহীনতা ও দুর্নীতির কারণে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, অন্যদিকে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।