Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি বেড়িবাঁধের ওপর অবৈধভাবে দোকানঘর তুলে ব্যবসা করছেন এবং ভাড়া দিয়ে অর্থ উপার্জন করছেন।

 

জানা গেছে, উপজেলার জটিয়ার বাড়ি থেকে ভাঙ্গারহাট বাজার পর্যন্ত বেড়িবাঁধের বিভিন্ন স্থানে দোকানঘর নির্মাণ করে সরকারি জায়গা দখল করা হয়েছে। এর মধ্যে জটিয়ার বাড়ি গ্রামের বেড়িবাঁধের শুরুতে প্রভাবশালী মাসুদ শেখ ১৩টি, শাহাদাৎ ঘরামী ৮টি, সেলিম গাজী ১টি, দেলোয়ার হোসেন ১টি, হাফিজ তালুকদার ১টি, আওলাদ হোসেন ৩টি, ফরিদ হোসেন ১টি, বাদল গাজী ১টি, জামাল গাজী ১টি এবং লায়েক মোল্লা ১টি দোকানঘর নির্মাণ করেছেন।

 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, প্রভাবশালীরা সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। একইভাবে ভাঙ্গারহাট এলাকায় বেড়িবাঁধের দু’পাশেও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

 

দখলদারদের মধ্যে আওলাদ হোসেন বলেন, “আমার ৩টি দোকানের কিছু অংশ বেড়িবাঁধের জায়গায় পড়েছে। সরকারের পক্ষ থেকে যখন জায়গা ছাড়তে বলা হবে, তখনই আমি দোকান সরিয়ে নেব।”

 

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুম বিল্লাহ বলেন, “সম্প্রতি উপজেলার অবদারহাট, ঘাঘরবাজার ও উপজেলা সদরে অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।