Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৩৭ কেজি ওজনের কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর রাতে দিনাজপুর সিটিসি র‍্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মূর্তিটি উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—কাটাবাড়ী ইউনিয়নের মিজানুর রহমান (৩৫), লিটন মিয়া (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিবু সরকার (৩০)।

 

র‍্যাব জানায়, প্রাথমিক পরীক্ষায় উদ্ধারকৃত মূর্তিটি আলস কষ্টি পাথরের বলে ধারণা করা হচ্ছে। তবে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানিয়েছেন, বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত মান ও গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।