Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বনশ্রী থেকে গ্রে’প্তার মাধবপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক

হবিগঞ্জ প্রতিনিধি 
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি 

রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২ নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে  নিশ্চিত করেছে পুলিশের  উত্তরা বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র।

সূত্র জানায় , ‘আপন মিয়া বৈষম্যবিরোধী একটি হত্যা মামলার পলাতক আসামি। তাকে রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ ডিবি পুলিশ জানায়, এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা (এফআইআর নম্বর-৩৭) দায়ের করা হয়। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ১৪৯, ১১৪, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আপন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রাজনগর গ্রামের  মোঃ আমীর হোসেনের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।