Nabadhara
ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার -২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক সম্পর্কিত বিরোধকে কেন্দ্র করে জনি ইসলাম (৩০) নামে এক যুবককে হত্যার ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। নিহতের মা হাসু খাতুন বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর রাতেই পুলিশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সিকান্দার আলী (৬০) ও আসিফ হোসেন (১৮) কে গ্রেপ্তার করে। নিহত জনি ইসলাম প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার কবরস্থানের পাশে নিহত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জনি দীর্ঘদিন ধরে স্থানীয় মাদক ও অস্ত্র কারবারী সোহান ও সুমনের সহযোগী হিসেবে কাজ করতো। মাদক পাওনা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং পরদিন শনিবার হামলা চালিয়ে তার দুই পা রগ কেটে হত্যা করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।