গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন
হয় ।
আজ বুধবার (০৩ ডিসেম্বর) সকালে প্রতিবন্ধীদের নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসডিডিবি কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে বুধবার সকালে প্রতিবন্ধীদের নিয়ে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে কারিতাস হলরুমে সংস্থার আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা।
বিশেষ অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন ফোরাম সভাপতি কালিয়া দমন গুহ, বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের আহবায়ক ও মাইটিভি প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া, ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো.সাহেব আলী শেখ। বক্তব্য রাখেন সাংবাদিক সোলেমান তুহিন, এইচ এম মাকসুদ আলী সুমন, কালিতাসের মাঠ কর্মকর্তা পল রায়, এনিমেটর সুনীল চন্দ্র মল্লিক প্রমুখ।

