Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে পার্কিং করা বাসে আগুন

জয়পুরহাট প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাস টার্মিনাল এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৫টার দিকে আক্কেলপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে বাসটির সামনের গ্লাস ও ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে যায়। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো- ব ১১-৩১২৪। বাসটির মালিক বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ভেরাগ্রামের বাসিন্দা মো. আফজাল হোসেন।

ঘটনার বিষয়ে বাস মালিক মো. আফজাল হোসেন বলেন, রাতেই বাসটা পার্কিং করে রাখা হয়েছিল। হঠাৎ করে কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না। আমার প্রায় পঞ্চাশ হাজর টাকার ক্ষতি হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।