Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি: স্বাস্থ্যসেবা বন্ধ, চরম ভোগান্তিতে রোগীরা

ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণি) পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন।

কর্মবিরতির কারণে হাসপাতালের প্যাথলজি বিভাগ, জরুরি ল্যাব সেবা এবং সরকারি বিনামূল্যে ওষুধ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে ফরিদপুর ও আশপাশের জেলার সাধারণ রোগীরা গভীর ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, সমশিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদেরই ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণি) থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৯৪ সালে, ডিপ্লোমা নার্সরা ২০১১ সালে এবং ডিপ্লোমা কৃষিবিদরা ২০১৮ সালেই ১০ম গ্রেড পেয়েছেন। অথচ দীর্ঘদিন ধরেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকারটি বাস্তবায়ন হয়নি।

দীর্ঘ সময় ধরে বঞ্চিত থাকার কারণেই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। এর আগে গত ৩০ নভেম্বর দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হলেও তাতে কোনো অগ্রগতি না হওয়ায় আজ অর্ধদিবসের কর্মসূচি পালন করা হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এরই অংশ হিসেবে আগামীকাল ৪ ডিসেম্বর সারাদিনব্যাপী পূর্ণ কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মবিরতির ফলে রোগীদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি প্যাথলজি সেবা ও ওষুধ বিতরণ বন্ধ থাকায় ফরিদপুরসহ পার্শ্ববর্তী জেলার রোগীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। সেবাগ্রহীতারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।