Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুর ইউপি আ.লীগ কমিটিতে নাম অন্তর্ভুক্ত—প্রতিবাদে সংবাদ সম্মেলন মুরাদের

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছেন পাড়াগ্রাম এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মো. জাকির হোসেন মুরাদ।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার সামনে মেসার্স এইচ.আর. ট্রেডিং অফিসে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে জাকির হোসেন মুরাদ জানান, ২০২২ সালে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান মোনায়েম হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেনের স্বাক্ষরে ঘোষিত কমিটিতে তাকে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বিষয়টি তাকে জানানো হয়নি।

তিনি বলেন, আমি একজন সৎ ব্যবসায়ী। সার ও কীটনাশকের ব্যবসা করি। কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না, এখনো নেই। তাই আমার নাম রাজনৈতিক কমিটি থেকে বাতিল করার অনুরোধ জানাচ্ছি।

জাকিরের দাবি, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হলেও তাতেও তার নাম যুক্ত রয়েছে—যা তাকে বিব্রত করেছে। তাই তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি সবার সামনে তুলে ধরেন।

স্থানীয় ব্যবসায়ী নাঈম ইসলাম নাজমুল বলেন,মুরাদ ভাই যেভাবে বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরেছেন, এতে আমরা আনন্দিত। তিনি সবসময় ব্যবসায় নিয়োজিত মানুষ, রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই—এটা তিনি সাহস করে জানিয়েছেন, এতে বিভ্রান্তি দূর হলো।

উপজেলার পাড়াগ্রাম এলাকার আব্দুর রাজ্জাক শেখ বলেন,আমরা খুশি যে মুরাদ ভাই ভদ্রভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ভুল বোঝাবুঝি থেকে এলাকায় যে আলোচনা হচ্ছিল, তার সৎ বক্তব্যে তা দূর হয়েছে। আমরা তার পাশে আছি।

সংবাদ সম্মেলনের শেষে মো. জাকির হোসেন মুরাদ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, তিনি ভবিষ্যতেও অরাজনৈতিক পরিচয় বজায় রেখে ব্যবসায়ে মনোযোগ দিতে চান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।