Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায় দুস্থদের মাঝে বিএনপি নেতার খাবার বিতরণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হোসেনপুর পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল ইসলাম শফিকের উদ্যোগে হোসেনপুর নতুনবাজার মোড়ে ছিন্নমূল ও দরিদ্র মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেলিম, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক কমিশনার মাসুম বাবুল, পৌর ২ নং ওয়ার্ড সভাপতি আব্দুল খালেক, পৌর ৪ নং ওয়ার্ড সভাপতি স্বপন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, পৌর ৮ নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাজমুল মোল্লা, জেলা জাসাস সদস্য স্বপন মিয়া, পৌর সদস্য সচিব রিমন মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুমান মিয়া, পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম, বিএনপি নেতা জজ মিয়াসহ পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাস নেতাকর্মীরা।

কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। খাবার পেয়ে অসহায় মানুষরা সন্তোষ প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।