Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল- ২ ইসলামী বাংলাদেশ আন্দোলনের সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১১, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের সমর্থনে বিশাল নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চ চত্বরে প্রথমে সমাবেশ হয়,পরে সেখানে থেকে মিছিল বের হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ। তিনি বলেন, বিগত ৫৪ বছরে দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার পায়নি। নিরাপত্তাহীনতায় ভুগেছে, হয়রানি, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছে। দুর্নীতির কারণে উন্নয়ন বাধাগ্রস্ত। ১০০ টাকা বরাদ্দ হলে ২০ টাকার কাজ হয়, বাকি ৮০ টাকা গায়েব হয়ে যায়।

তিনি আরোও বলেন,বিপথগামী যুবকদের পুনর্বাসন এবং জাতির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।

জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ঘুরে ফিরে ক্ষমতায় দেখেছি, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। দুর্নীতি বেড়েছে, টাকা পাচার হয়েছে, দেশ উন্নত হয়নি। এবার ইসলামের হবে বাংলাদেশ- সব ধর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা তাজুল ইসলামকে উচ্চ শিক্ষিত ও যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তাকে বিজয়ী করার আহ্বান জানান। তার দাবি, তাজুল ইসলাম নির্বাচিত হলে ‘সি’ মানের নড়াইল জেলাকে ‘এ’ মানের জেলায় রূপান্তর করবেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতি মোস্তফা কামাল,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ), জেলা সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হুসাইন নূও,জাতীয় শিক্ষক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আনসারীসহ সংগঠনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে পুরাতন বাসটার্মিনাল থেকে রূপগঞ্জ এলাকার দিকে একটি বিশাল মিছিল বের করা হয়, যাতে নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।