Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গা সদর বাজারে জামায়াত প্রার্থী ড. ইলিয়াস মোল্যার গণসংযোগ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর–১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা সদর বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলিতে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীদের স্লোগানে পুরো বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ ভোটারদের মাঝেও এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রচারণায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী এবং এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বায়েজীদ হোসেন শাহেদসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।