Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন নবধারার কাবা কাকলি

কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি 

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) “বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫” পেয়েছেন নবধারার প্রতিনিধি ও সমিতির কার্যনির্বাহী সদস্য মোছা: কাবা কাকলি। অনলাইন ও প্রিন্ট ক্যাটাগরিতে যৌথভাবে তিনি এ সম্মাননা লাভ করেন।

রবিবার (২৫ জানুয়ারি) কবি নজরুল সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত “কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ ও সার্টিফিকেট প্রদান” অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।

প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদক বিপ্লব শেখ এবং দৈনিক সকালের ক্যাম্পাস প্রতিবেদক আমির হোসেন সবুজের সঙ্গে যৌথভাবে পুরস্কার পান মোছা: কাবা কাকলি।

টেলিভিশন ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার অর্জন করেন বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার ও কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন এবং ডিবিসি নিউজের রিপোর্টার ও সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক পার্থ সাহা।

মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার ও কলেজ সাংবাদিক সমিতির সদস্য আব্দুল হামিদ এবং রাজনীতি ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার ও সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রেজা যৌথভাবে পুরস্কার লাভ করেন। এছাড়া ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কার পান দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ও সাংবাদিক সমিতির পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান।

অনুষ্ঠানে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভ সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।