Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ৬৫ কেন্দ্রে ভোট প্রস্তুতি সম্পন্ন, সিসি ক্যামেরা ও শক্তিশালী নিরাপত্তা মোতায়েন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনা-১ আসনের আমতলী উপজেলায় ৬৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ভোট ব্যবস্থার জন্য ৬৫ জন প্রিজাইডিং অফিসার, ৪০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮০০ জন পুলিং অফিসার নিয়োগ করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিছু কেন্দ্রে যাতায়াতের রাস্তা ভাঙা ছিল, সেগুলো মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, র‌্যাব, আর্ম ব্যাটালিয়ন ও রিজার্ভ ফোর্সের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবে। এছাড়া তিনজন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গির হোসেন বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ও পুলিশ বাহিনীর চারটি করে আর্মস মোতায়েন থাকবে। স্ট্রাইকিং ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমতলীতে কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। আশা করি ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

এই ব্যবস্থার মাধ্যমে ভোটাররা নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে প্রশাসন আশ্বাস দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।