চিতলমারী ও মোল্লাহাট প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বাগেরহাট-১ আসনের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী বিজয় লাভ করেছেন। ১৯৮৪ সালে এই আসনটি প্রতিষ্ঠার পর এই প্রথম অংশগ্রহণমূলক নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খাঁন জয়লাভ করলেন।
১৯৮৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে নৌকার প্রার্থীরা বিপুল ব্যবধানে এই আসন থেকে জয়লাভ করেছেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে বিএনপি, একই বছর অর্থাৎ ১৯৯৬ সালে, এবং ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বাগেরহাট-১ আসনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এটি আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্যের কেন্দ্রবিন্দু ছিল। ২০২৪ সালে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর, ২০২৬ সালের নির্বাচনে বাগেরহাটের চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলার ভোটাররা প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে জামায়াতের প্রার্থীকে বেছে নিলেন। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

