Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আজিবুর, সম্পাদক রাজু

স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সভাপতি পদে অ্যাডভোকেট আজিবুর রহমান আজিজ এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইস্রাফিল খবির রাজু নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আজিবুর রহমান আজিজ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইস্রাফিল খবির রাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন পেয়েছেন ৪৮ ভোট।

এদিকে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শরিফুল ইসলাম টিটু, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান জুলু, গ্রন্থাগার সম্পাদক পদে ইমরুল হাসান সনেট এবং আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদে লাভলী আকতার নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান, এসএম ইকবাল হোসেন, মো. শিমুল ফকির, সাহাজিয়া শারমিন মুন্নী ও মিস মিলিনা খানম।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ জানান, মোট ১৬০ জন ভোটারের মধ্যে ১৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি ভোটার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।