Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ইউএনও’র উদ্যোগে রমজানজুড়ে ন্যায্যমূল্যের দোকান চালু

সিরাজগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান এ দোকানের উদ্বোধন করেন।

রমজান মাসজুড়ে প্রতিদিন এ দোকান থেকে নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন সাধারণ মানুষ। প্রতিজন সর্বোচ্চ দুই হালি ডিম ৩২ টাকা দরে, ১ লিটার গরুর দুধ ৭৫ টাকায়, ১ কেজি ছোলাবুট ৮৫ টাকায় এবং ১ কেজি আলু ২৩ টাকায় ক্রয় করতে পারবেন। বাজারদরের তুলনায় কম দামে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

উপজেলা প্রাণিসম্পদ ও কৃষি অফিস বাজারের তুলনায় স্বল্পমূল্যে পণ্য সরবরাহ করছে এবং উপজেলা সদরের মুদি ব্যবসায়ী আইয়ুব আলী দোকানটি পরিচালনা করছেন।

উদ্বোধন শেষে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “রমজান মাসজুড়ে সাধারণ মানুষকে কিছুটা হলেও কম দামে ছোলা, ডিম, আলু ও গরুর দুধ দেওয়ার চেষ্টা করছি। পর্যায়ক্রমে আরও কিছু পণ্য সংযোজন করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।