Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের ই-লটারি অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য আবেদনকারী ঠিকাদারদের বাছাই করতে ই-লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

লটারির মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়নের উন্নয়ন কাজের জন্য মোট ১২ জন ঠিকাদার নির্বাচিত হন। নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো— মাইজবাড়ি ইউনিয়নে মেসার্স এসপিএস ইঞ্জিনিয়ারিং, সোনামুখীতে এমপি আব্দুল আউয়াল, গান্ধাইলে মারি গোল্ড হস্তশিল্প, খাসরাজবাড়িতে মেসার্স সাদিক ট্রেডার্স, নিশ্চিন্তপুরে এমএস সামিউল এন্টারপ্রাইজ, চালিতাডাঙ্গায় এমএস বিসমিল্লাহ ট্রেডার্স, কাজিপুর সদরে মেসার্স আলফি ট্রেডার্স, তেকানিতে সামির এন্টারপ্রাইজ, শুভগাছায় মেসার্স বিশাল এন্টারপ্রাইজ, চরগিরিশে মেসার্স ইসলাম ট্রেডার্স, নাটুয়ারপাড়ায় ঐশি কনস্ট্রাকশন এবং মনসুরনগরে মেসার্স বিআর এন্টারপ্রাইজ।

জানা যায়, রাজস্ব খাতে ১ কোটি ৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১ কোটি ৮ লাখ টাকা—মোট ২ কোটি ১১ লাখ টাকার উন্নয়ন কাজ নির্বাচিত ঠিকাদাররা বাস্তবায়ন করবেন।

লটারি পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ। এ সময় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা, ঠিকাদার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।